ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

ভূমিকম্পে নিখোঁজ থাকা ঘানার ফুটবলার আতসুর লাশ উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৩,  9:43 PM

news image

তুরস্কে ভূমিকম্পের ঘটনায় নিখোঁজ হওয়া ঘানা ও চেলসির সাবেক ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।স্থানীয় গণমাধ্যম শনিবার (১৮ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করে। খবর বেন স্পোর্টস ও নিউজ স্ট্রেট টাইমস। গত ৬ ফেব্রুয়ারি ৭.৮ ও ৭.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়া। ওই ঘটনার উভয় দেশে কমপক্ষে ৪৩ হাজার মানুষ মারা গেছেন। ভূমিকম্পে অন্যানদের সঙ্গে নিখোঁজ হন তুর্কি সুপার লিগের ক্লাব হাতাইস্পোরে মিডফিল্ডার আতসু। ভূমিকম্পের একদিন পর তাকে উদ্ধার করা হয়েছে বলে গুঞ্জন উঠে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ঘানার রাষ্ট্রদূতসহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানায়  ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে আতসুকে। তবে শেষ পর্যন্ত সংবাদটি মিথ্যা প্রমাণ হয়। আতসুর ম্যানেজার মুরাত উজুনমেহমেত শনিবার বার্তা সংস্থা ডিএইচএ’কে বলেন, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতায়ে ধ্বংসস্তূপের নিচে তার মৃতদেহ পাওয়া গেছে। মুরাত আরও বলেন, আমরা তার প্রাণহীন দেহে পৌঁছেছি। তার জিনিসপত্র এখন সরানো হচ্ছে। তার ফোনও পাওয়া গেছে। উল্লেখ্য, ২০১৭ সালে নিউক্যাসলে যোগ দেয়ার আগে আতসু চেলসিতে চারটি মৌসুম কাটিয়েছেন। গত সেপ্টেম্বরে তুর্কি সুপার লিগ দল হাতাইস্পোরে যোগ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম