ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ায় সাহায্য সামগ্রী পৌঁছাতে শুরু করেছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  11:27 AM

news image

গত সপ্তাহের প্রলয়ঙ্কারি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম অংশে খুলে দেওয়া সীমান্ত ক্রসিং দিয়ে সাহায্য সামগ্রী বহনকারী যানবাহনের কনভয় প্রবেশ করেছে। সিরিয়ার এই এলাকায় ভূমিকম্পের পর সাহায্য সামগ্রী খুব ধীরলয়ে পৌঁছাচ্ছিল।এদিকে, ৭.৮ মাত্রার ভূমিকম্পের ২০০ ঘণ্টা পেরিয়ে যাবার পর ধ্বংসস্তূপের নীচ থেকে জীবিত মানুষদের বের করে আনার আশা ক্ষীণ হয়ে যাচ্ছে আর এখন মূল লক্ষ্য হয়েছে বেঁচে থাকা সহায়সম্বলহীন মানুষদের জন্য খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা। মঙ্গলবারের হিসাব অনুযায়ী তুরস্ক ও সিরিয়ার এই ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে।

সিরিয়া সীমান্তের এই ক্রসিংটি ২০২০ সালের পর আবার খুলে দেওয়া হলো। জাতিসংঘ জানিয়েছে বাবা আল-সালাম ক্রসিংটি দিয়ে আন্তর্জাতিক অভিবাস সংস্থার (আইওএম) ১১টি ট্রাক মানবিক সাহায্য সামগ্রী নিয়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গেছে। এছাড়া সাহায্য সংস্থাগুলোর আরও ২৬টি ট্রাক বাব আল-হাওয়া ক্রসিং দিয়ে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় জাতিসংঘের মানবিক সহায়তা সামগ্রী নিয়ে পৌঁছেছে। এটিই একমাত্র ক্রসিং যার ভেতর দিয়ে সরাসরি ওই এলাকায় পৌঁছা যায়। এ সম্পর্কে জাতিসংঘের মানবিক সহায়তা কর্মসূচির প্রধান মার্টিন গ্রিফিথ টুইটারে লেখেন, ‘জাতিসংঘের আন্ত-সীমান্ত সাহায্য জীবন বাঁচানোর জন্য।’ জাতিসংঘ জানিয়েছে ভূমিকম্পে সিরিয়ার প্রায় ৯০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব সংস্থাটি পরিস্থিতি সামাল দিতে দেশটির জন্য ৪০০ মিলিয়ন ডলারের জরুরি তহবিল গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম