ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করল আরব আমিরাত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান? কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক শিশুদের নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় মেটা, ক্যালিফোর্নিয়ার আদালতে বিচার শুরু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, আহত ২ যুদ্ধের অবসান চায় ইরান, সাময়িক যুদ্ধবিরতি নয়: পররাষ্ট্রমন্ত্রী

ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২৫,  10:55 AM

news image

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভারতের পশ্চিমবঙ্গ এবং ওডিশা সংলগ্ন বঙ্গোপসাগরই এই ভূমিকম্পের উৎসস্থল। ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলোতে। বাংলাদেশ থেকে উৎপত্তিস্থল ছিল ৫০১ কিলোমিটার দূরে। বাংলাদেশে এটি অনুভূত হয়েছে খুব কম মাত্রায়। তবে ভারতের পশ্চিমবঙ্গ এবং ওডিশার উপকূলীয় এলাকায় বেশি অনুভূত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম