ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

ভূমিকম্পে কুমিল্লার মসজিদে ফাটল

#

নিজস্ব প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০২৩,  2:11 PM

news image

ভূমিকম্পের কারণে সৃষ্ট কম্পনে কুমিল্লার একটি মসজিদে ফাটল ধরেছে। এ সময় মসজিদের দেয়ালের ফাটল ও তিনটি টাইলস খসে পড়ে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (২ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টার পর কুমিল্লার লাকসাম পৌরসভার বাগবাড়িয়া জামে মসজিদে এ ঘটনা ঘটেছে। মসজিদের মুসল্লি ও স্থানীয় বাগবাড়িয়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মো. হাসান আহমেদ বলেন, তীব্র কম্পনে মসজিদটিতে ফাটল ধরে। এ সময় তিনটি টাইলস খসে পড়েছে। কোনও হতাহত হয়নি। ঘটনার পর স্থানীয়দের জানিয়েছি। আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভব হয়। ভূমিকম্পের উৎপত্তি কুমিল্লা অঞ্চলের রামগঞ্জ এলাকার ২৩ দশমিক ১৩৫ ডিগ্রি উত্তর অক্ষাংশে। রিখটার স্কেলে যার মাত্রা পাঁচ দশমিক ছয় মাত্রা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম