ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

ভূমিকম্পে কাঁপে উঠলো চীন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২২,  10:59 AM

news image

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিংহাই প্রদেশে শনিবার ভোরে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। মার্কিন ভূমিকম্পবিদরা জানিয়েছেন ভূমিকম্পের কেন্দ্রস্থল জিনিং শহরের প্রায়  ১৪০ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে। ইউএসজিএস জানিয়েছে, প্রায় ২৫ মিনিট পরে একটি পাঁচ দশমিক এক-মাত্রার আফটারশক হয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের মাত্রা ছিল ৬.৯। ইউএসজিএস জানিয়েছে, 'মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম' তবে তারা আরও যোগ করে যে 'উল্লেখযোগ্য ক্ষতি' হওয়ার সম্ভাবনা ছিল।  এদিকে মার্কিন সংস্থা সতর্ক করেছে যে এই অঞ্চলের জনগণ এমন আবাসনে বাস করে যেগুলি ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবে কিছু 'ভূমিকম্প প্রতিরোধী আবাসন রয়েছে।'কম জনবহুল এই প্রদেশটি তিব্বত মালভূমি জুড়ে বিস্তৃত। ২০১০ সালে, কিংহাইতে একটি দশমিক ৯-মাত্রার ভূমিকম্পে ৩ হাজার মানুষ মারা নিহত হয়েছিল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম