ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২৪,  11:14 AM

news image

পাকিস্তানে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে দেশটির সোয়াত, দির জেলা এবং নীলম উপত্যকা ও এর আশপাশের এলাকায় এ ভূ-কম্পন অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাকিস্তানের আবহাওয়া বিভাগের (পিএমডি) বরাতে দেশটির সামা টিভি জানিয়েছে, সোয়াত, দির, নীলুম উপত্যকা এবং আশপাশের এলাকাসহ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পনের খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১৯০ কিলোমিটার গভীরে আঘাত হানে। গণমাধ্যমটি বলছে, বিশেষ করে নীলম উপত্যকা, শারদা মহকুমাসহ আশপাশের অঞ্চলে এই কম্পের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কম্পনের পর নীলুম উপত্যকার বাসিন্দারা তাদের ঘর-বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করতে থাকেন। পাকিস্তানের আবহাওয়া বিভাগ এবং অন্যান্য সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কম্পনের বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। তবে এখনো কোনো সরকারি সতর্কতা বা পরামর্শ জারি করা হয়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম