ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন ঘরের মাঠে ইতালিকে হারাল বেলজিয়াম এফবিআইয়ের হাজার হাজার এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকার দলের জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থেকে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু

ভূমিকম্পে কাঁপল ইস্তানবুল

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০২৩,  10:39 PM

news image

তুরস্কের রাজধানী ইস্তানবুলের দক্ষিণে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে। সংবাদ মাধ্যম এএফপির বরাতে এ খবর প্রকাশ করেছে গালফ নিউজ। তবে আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিক পাওয়া যায়নি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডির তথ্য বলছে, ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইস্তানবুলে ৬০ কিলোমিটার দক্ষিণে বুরসা শহরের কাছে মারমারা সাগরের জেমলিক উপকূলে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৯ কিলোমিটার। প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের প্রভাবে ইস্তানবুল ও আশপাশের অন্যান্য অঞ্চলে কম্পন অনুভূত হয়। বাসিন্দারা ভয়ে বাড়ি ও অফিস ভবন ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্পের আঘাতে দেশটির ১১টি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব প্রদেশের পাশাপাশি উত্তর সিরিয়ার অংশ বিধ্বস্ত হয়। শুধুমাত্র দক্ষিণপশ্চিমাঞ্চলে প্রাণ হারায় কমপক্ষে ৫০ হাজার মানুষ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম