ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২,  4:32 PM

news image

৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চল। স্থানীয় সময় শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দেশটিতে এ ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সুমাত্রার পশ্চিম উপকূলীয় শহর বেঙ্কুলুকু থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি ইন্দোনেশিয়া। গত কয়েকদিনে দেশটিতে ৪ দশমিক ৭ থেকে ৫ মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সবশেষ গত ১৬ নভেম্বর আঘাত হানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প। এরআগে চলতি মাসের শুরুর দিকে মধ্য ইন্দোনেশিয়ার নর্থ সুলাওয়েসি প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত মাসে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আব্রা প্রদেশ। ওই ভূমিকম্পে অন্তত ২৬ জন আহত হয় এবং একটি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম