ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

ভূমধ্যসাগরে শিশুসহ ৩০ বাংলাদেশি উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর, ২০২৩,  6:07 PM

news image

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে এক শিশুসহ ৩০ বাংলাদেশিকে উদ্ধার করেছে ফরাসি দাতব্য সংস্থা এমএসএফ। তাদের উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টসের সাহায্যে এই ৩০ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। শুক্রবার (৩ নভেম্বর) অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডক্টর উইদাউট বর্ডারসের নাবিকরা। ইনফোমাইগ্রেন্টসের এক প্রতিবেদনে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে লিবিয়া উপকূলের আন্তর্জাতিক জলসীমায় উদ্ধার অভিযানটি পরিচালনা করা হয়। ওই সময় একটি মোটরচালিত নৌকায় ঝুঁকিতে থাকা ৩০ জন বাংলাদেশিকে উদ্ধার করে জিও ব্যারেন্টস জাহাজে তোলা হয়।অভিবসনপ্রত্যাশীদের নিয়ে আসা নৌকাটি ছিল সাদা ফাইবারগ্লাসের তৈরি। উদ্ধারের পর নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি জানান, মাস খানেক হলো বাংলাদেশ ছেড়ে আসি। বাংলাদেশ থেকে বিমানে বাহরাইন ও ইস্তাম্বুল হয়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পৌঁছেছিলাম। একটি কোম্পানিতে কাজের ভিসায় লিবিয়ায় এসেছিলাম।সমুদ্র যাত্রার আগে দালালের ‘গেইম ঘরে’ তিন থেকে চার দিন অনেক কষ্টে ছিলাম। খাবার, পানি ও গোসল নিয়ে অনেক কষ্ট পেয়েছি। এ সময় দালালরা তাদের এ মৃত্যুযাত্রায় ঠেলে দিয়েছে বলেও জানান এ বাংলাদেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম