ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি : বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের রিজভীর অনুরোধ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২৫,  10:53 AM

news image

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বাক্ষর জাল করে পোস্ট করা ভুয়া ও বানোয়াট প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (২৩ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সম্পূর্ণ বানোয়াট ও ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে যা বিএনপি দফতর থেকে কোনো গণমাধ্যমে পাঠানো হয়নি। একটি কুচক্রী মহল রিজভীর স্বাক্ষর জাল করে এ বিজ্ঞপ্তি পোস্ট করেছে। এতে বিভ্রান্ত না হতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ করা হয়। রিজভী বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে জানান, স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে গত ২২ আগস্ট ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যে প্রচারিত। রিজভী বলেন, তার স্বাক্ষরে বিএনপি দফতর থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়নি। প্রচারিত বিজ্ঞপ্তিটি বানোয়াট ও ভুয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম