ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ভুলগুলো শুধরে এ বছর আরও সচেতন হতে চাই: তটিনী

#

বিনোদন প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৬,  9:25 PM

news image

নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন অঙ্গীকার। সাধারণ মানুষের মতোই বিনোদন অঙ্গনের তারকাশিল্পীদেরও থাকে নতুন স্বপ্ন। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত লক্ষ্য– কীভাবে ২০২৬ সালকে আরও অর্থবহ এবং প্রেরণামূলক করে তুলতে চান- সেকথা জানিয়েছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তিনি বলেন, ‘বিদায়ী বছরটা আমার জন্য ছিল অনেক গুরুত্বপূর্ণ। নিয়মিত কাজ করেছি, আবার নিজের ভুলগুলোও বুঝতে পেরেছি। চেষ্টা করেছি, ভিউয়ের হিসাব না করে গল্প আর চরিত্রকে গুরুত্ব দিতে। কিছু কাজ দর্শক পছন্দ করেছেন, আবার কিছু কাজ নিজেকে নতুন করে আবিষ্কার করতে সাহায্য করেছে।’ অভিনেত্রীর ভাষায়, “২০২৫ সালে ‘তোমায় পাব কি’ ‘বউয়ের বিয়ে’, ‘হৃদয়ের রঙ’, ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’, ‘দূর থেকে ভালোবাসি’সহ অনেক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছি। বছরের শেষ দিকে ‘হৃদয়ের গভীরে’ কাজটিও প্রশংসিত হয়েছে।” নতুন বছরে কাজের পরিকল্পনার বিষয়ে তটিনী বলেন, “নতুন বছরে আমি আরও সচেতনভাবে কাজ করতে চাই। ভালো গল্প, শক্তিশালী চরিত্র আর নির্মাতার সঙ্গে কাজ করাই আমার মূল লক্ষ্য। এমন চরিত্রে কাজ করতে চাই, যেগুলো আমাকে অভিনেত্রী হিসেবে চ্যালেঞ্জ করবে।” তটিনীর কথায়, ‘ভালো গল্প আর বিশ্বাসযোগ্য চরিত্রে অভিনয় করতে পারলেই আমি তৃপ্ত। দর্শকের ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম