ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

ভুরুঙ্গামারীতে ডাক্তারের অবহেলায় মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাজেদা বেগম

#

১৫ নভেম্বর, ২০২১,  9:53 PM

news image

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শফিউল আলম শিবলু ডাক্তারের ভুল অপারেশনে রংপুর হাসপাতালে মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাজেদা বেগম। গত ১২ অক্টোবর চর ভুরুঙ্গামারী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী সাজেদা বেগমকে সিজার অপারেশন করার জন্য মাহবুব ক্লিনিক নেওয়া হলে শফিউল আলম শিবলু ডাক্তার অপারেশন করেন।

১৫ আক্টোবর তাকে রিলিজ দিলে সে বাড়িতে চলে যায়। কিন্ত বাড়িতে যাওয়ার পর আবারো পেটের ব্যথা শুরু হলে বিভিন্ন ভাবে চিকিৎসা করানো হয়। চিকিৎসায় রোগীর অবস্থার উন্নতি না হলে ভুরুঙ্গামারীর মাদার ক্লিনিকে পরীক্ষা করানো হয়। পরীক্ষার পর ডাক্তার জানতে পারেন সিজার অপারেশনের সময় ডাক্তার গজ কাপড় পেটে রেখেই সেলাই করেছেন। সেই গজ কাপড় ইনফেকশন করে রোগীর পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে। পরে রোগীকে মুমূর্য অবস্থায় রংপুর আরজি হাসপাতালে আবারো অপারেশন করে রোগীকে বাচানো হয়। এ নিয়ে ভুরুঙ্গামারীতে ব্যপক উত্তেজনা দেখা দিয়েছে। অপর দিকে এনেশথেশিয়ার ডাক্তার হয়েও শফিউল আলম শিবলু নিয়মিত ভুরুঙ্গামারীর ক্লিনিকে রোগী দেখেন। সে বর্তমানে সে কুড়িগ্রামে কর্মরত আছেন। তার স্ত্রী রোখসানা ভুরুঙ্গামারী হাসপাতালে চাকুরী করার সুবাদে নিজে অপারেশন করার পরও সকল অপারেশনে তার স্ত্রীর নামে চালিয়ে দেয় বলে ভুক্তভোগী মহল অভিযোগ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম