ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর বিবৃতি

#

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২৪,  1:59 PM

news image

ফেসবুকে ছড়িয়ে পড়া ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ মর্মে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার সই জাল করে ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। রিজভী বলেন, পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। বিবৃতিতে তিনি আরও বলেন, বিজ্ঞপ্তিটি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি বানোয়াট ও ভুয়া। এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম