ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

ভিয়েতনাম থেকে এলো আরও ১২ হাজার ৭০০ টন চাল

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২৫,  8:53 PM

news image

ভিয়েতনাম থেকে আমদানি করা আরও ১২ হাজার ৭০০ মেট্রিক টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে।  সোমবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।  এতে বলা হয়, গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত চুক্তির আওতায় জি টু জি ভিত্তিতে (প্যাকেজ-১) ভিয়েতনাম থেকে ১২ হাজার ৭০০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি এমডি সি জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা এরইমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে। এরইমধ্যে চুক্তি অনুযায়ী ৬০ হাজার মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম