ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিলো ভারত

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৪,  5:43 PM

news image

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেছেন, বিশ্বব্যাপী ভারত যে পরিমাণ ভিসা ইস্যু করে তার বেশিরভাগই বাংলাদেশি নাগরিকদের জন্য, বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালুর লক্ষ্যে কাজ করছে ভারত। সোমবার (৪ মার্চ) চাঁপাইনবাবগঞ্জে এক মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। মনোজ কুমার বলেন, বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বা ভিসা ইস্যু সহজীকরণ অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। ঢাকা-দিল্লি বিষয়টি নিয়ে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতেও কাজ চলছে। বাণিজ্য ঘাটতি কমে গেলে ভারতীয় মুদ্রায় পণ্য আমদানি সহজ হবে। এদিন ভারত-বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে গতিশীল করার লক্ষে ভারতীয় রুপী এবং বাংলাদেশী টাকায় পণ্য আমদানি ও রপ্তানির বিষয়ে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার এর সভাপতি আব্দুল ওয়াহেclv সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম