ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

ভিসানীতি নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  5:00 PM

news image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমেরিকার ভিসানীতি নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। এ নিয়ে সরকার কিংবা আইনশৃঙ্খলাবাহিনী কোনোভাবেই উদ্বিগ্ন নয়। বর্তমান সময় ও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালনা করবে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ঘাটতি নেই। আগে যেমন ছিলো এখনও তেমনই আছে। বিষয়টি নিয়ে একটি মহল বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করে তুলছে। তিনি বলেন, আমেরিকা ভিসানীতিতে কোনো বাহিনী, দল কিংবা গোষ্ঠীর কথা উল্লেখ করেনি। তারা এমনিতেও সবাইকে ভিসা দেন না। এটা তাদের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই। এ সময় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমজদার, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার রাশিদুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম