ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ভিয়েতনামে বারে আগুন: নিহত ৩২

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২২,  11:59 AM

news image

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের হো চি মিন সিটির থুয়ান আন শহরের একটি বারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ১৫ জন নারী। দেশটির স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে,হো চি মিন সিটির কাছে দক্ষিণ ভিয়েতনামের কারাওকে কমপ্লেক্সে এক বিশাল অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩২ জন মারা গেছে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাতে বারের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

তখন বারের ভেতরে থাকা মানুষজন আটকা পড়েন। আগুন থেকে বাঁচতে মানুষ বারান্দায় ভিড় করেন। কিন্তু বারের আসবাবপত্র কাঠের হওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অনেকে প্রাণে বাঁচার জন্য বিল্ডিং থেকে লাফ দেন। এদিকে, এখনো আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। তবে ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। কারাওকে বারের কাছে বসবাসকারী প্রত্যক্ষদর্শী নগুয়েন সাং ভি জানান, যখন ফায়ার ট্রাক ঘটনাস্থলে পৌঁছেছিল, তখন একজন বলেন ভেতরে ৪০ জন মানুষ আটকে পড়েছে। ২০১৬ সালে হ্যানয়ের একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হন। এরপর ২০১৮ সালে ভিয়েতনামে একটি অ্যাপার্টমেন্ট অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হন। গত মাসে হ্যানয়ের একটি বারে অগ্নিকাণ্ড ঘটে। তখন তিনজন দমকলকর্মী নিহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম