ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ভিয়েতনামে আঘাত হানল ঘূর্ণিঝড় বুয়ালোই

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  1:20 PM

news image

ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় বুয়ালোই। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এর ফলে বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। বন্যার সতর্কতা জারি হয়েছে এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলের সহস্রাধিক মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। গতকাল রবিবার রাতে নির্ধারিত সময়ের আগেই প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটারের বেগে ঝড় আছড়ে পরে। ঝড়ের ফলে আগে থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছিলো। প্রবল বৃষ্টির ফলে মধ্য ভিয়েতনামের স্টিল বেল্টে শনিবারই বন্যা পরিস্থিতি তৈরি হয়। ঝড়ের পর স্থানীয় সময় সকাল আটটায় ঝড়ের গতিবেগ কমে ৮৮ কিলোমিটার প্রতি ঘণ্টায় এসে দাঁড়ায়।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বন্যা পরিস্থিতিতে মৃত্যু হয়েছে একজনের এবং একাধিক মৎস্যজীবীদের খোঁজ পাওয়া যাচ্ছে না। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক জনের।  এর আগে, এই ঘূর্ণিঝড় ফিলিপাইন্সের ওপর দিয়ে এলে সেখানে অন্তর ১১ জনের মৃত্যু হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম