ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ভিন্ন স্বাদের ডাল লাউয়ের রেসিপি

#

লাইফস্টাইল ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২৩,  12:28 PM

news image

এমন কিছু খাবার রয়েছে, যা প্রতিদিন খেতে খেতে একঘেয়েমি চলে আসে। আর এই ধরনের খাবারের মধ্যে অন্যতম হলো ডাল। আসলে এটা ভাত কিংবা রুটির সঙ্গেই খাওয়া হয়। ফলে প্রতিদিন ডাল তৈরি করার ক্ষেত্রে যদি একটু ভিন্নতা আনা যায় তাহলে একঘেয়েমি দূর হয়ে খাবারের স্বাদেও পরিবর্তন আসবে। একঘেয়ে ডালকে লোভনীয় বানানোর রেসিপি জেনে নিন।

ডালের সঙ্গে লাউ

লাউ শরীর ঠান্ডা রাখে। লাউয়ের পুষ্টিগুণ অতুলনীয়। ফলে লাউ দিয়ে ডাল রান্না করা হলে তার পুষ্টিকর হবে। এটা তৈরি করার জন্য মুগ ডালই ভালো হবে। লাউ দিয়ে রান্না মুগ ডালের স্বাদও বেশ মুখরোচক।

তৈরির প্রক্রিয়া

এর জন্য মুগ ডাল পরিষ্কার করে নিতে হবে। লাউগুলো কেটে টুকরো করে ধুয়ে ডালের সঙ্গে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো মরিচ এবং আস্ত জিরা ফোড়ন দিতে হবে। কিছুক্ষণ নেড়ে অল্প করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো নিয়ে ডালের মশলা তৈরি করে কড়াইয়ে ছেড়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ যোগ করতে হবে। এবার মশলা ভালো করে নেড়ে সেদ্ধ করা মুগ ডাল এবং লাউ দিয়ে দিতে হবে। ডাল ফুটতে শুরু করলে সামান্য ঘি অথবা ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার ডালের লাউ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম