ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

ভিত্তিমূল্যে মুশফিককে দলে ভেড়ালো বরিশাল

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৩,  2:08 PM

news image

বিপিএলের ২০২৪ আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে। ড্রাফটের শুরুতেই বাজিমাত করেছে ফরচুন বরিশাল। তারা ‘এ’ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার মুশফিকুর রহিমকে দলভূক্ত করেছে। রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে দুপুর সাড়ে ১২টায় শুরু হয় বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। নিলামের প্রথম রাউন্ডেই সাবেক এ অধিনায়ককে দলে নিয়ে নেয় বরিশাল। অবশ্য নিলামের আগেই আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালকে দলভূক্ত করেছিলো তারা। এবার বরিশাল স্কোয়াডে ঠাঁই মিললো মুশফিকেরও।

প্লেয়ার্স ড্রাফটের চার রাউন্ড শেষে দলগুলো যাদেরকে অন্তর্ভূক্ত করেছে-

রংপুর রাইডার্স : রনি তালুকদার, শামীম হোসেন, রিপন মন্ডল, হাসান মুরাদ।

ফরচুন বরিশাল : মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, সাইফউদ্দিন, সৌম্য সরকার।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অংকন, রিশাদ হোসেন।

সিলেট স্ট্রাইকার্স: মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী রাব্বি।

খুলনা টাইগার্স: আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান।

দুর্দান্ত ঢাকা: সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরাব হাসান।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: তানজিদ হাসান তামিম, আল আমিন হোসেন, সৈকত আলি, ইমরানুজ্জামান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম