ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা

ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ মার্চ, ২০২৬,  3:37 PM

news image

বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে বিদেশে শিশু দত্তক নেয়ার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, এই প্রক্রিয়া অনুসরণের ফলে গুরুতর আইনি ও অভিবাসন সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। সোমবার (৯ মার্চ) ভিসা সংক্রান্ত এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বি১/বি২ ভিজিটর ভিসা মূলত পর্যটন বা স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের জন্য। এই ভিসা ব্যবহার করে দত্তক নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা প্রতিষ্ঠিত আইনগত পথকে এড়িয়ে যাওয়ার শামিল। এর ফলে কয়েকটি স্তরে আইন লঙ্ঘনের ঝুঁকি থাকে: হেগ কনভেনশন: আন্তর্জাতিক দত্তক সংক্রান্ত নীতিমালা বা হেগ কনভেনশনের লঙ্ঘন। 

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন: মার্কিন অভ্যন্তরীণ অভিবাসন আইনের পরিপন্থি কার্যক্রম।

নিজ দেশের আইন: শিশুর আদি দেশের প্রচলিত আইনের অবমাননা।

বার্তায় আরও হুঁশিয়ারি দেয়া হয়েছে যে, যারা জেনেশুনে আইনি প্রক্রিয়া এড়িয়ে বি১/বি২ ভিসার জন্য আবেদন করবেন, তাদের এই পদক্ষেপকে ‘ভিসা জালিয়াতি’ হিসেবে গণ্য করা হতে পারে। এ ধরনের জালিয়াতির ফলে সংশ্লিষ্ট আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হতে পারেন। মার্কিন দূতাবাস সংশ্লিষ্ট সবাইকে বৈধ এবং নির্ধারিত আইনি পথে আন্তর্জাতিক দত্তক প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে, যাতে শিশু এবং অভিভাবক উভয়ের সুরক্ষা নিশ্চিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম