ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ভিকি-ক্যাটরিনার বিয়েতে ফোন ব্যবহার নিষিদ্ধ

#

বিনোদন ডেস্ক

২৫ নভেম্বর, ২০২১,  9:33 PM

news image

ক্যাটরিনা-ভিকির বিয়ের আসর বসতে যাচ্ছে খুব শিগগির। দুজনে চাইছেন তাদের অনুমতি ছাড়া যেন বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ে। এজন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন তারা। বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মোবাইল ব্যবহার না করার অনুরোধ করেছেন এই জুটি। ক্যাটরিনা-ভিকির বিয়ের কার্ডে বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

কার্ডে অনুরোধ করা হয়েছে বিয়েবাড়িতে যেন কেউ মোবাইল ফোন ব্যবহার না করে। বিয়ের ভেন্যুতে মোবাইল নিয়ে ঢোকা যাবে না। ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মীরাও ফোন ব্যবহার করতে পারবেন না ভেন্যুতে। যারা এই জুটির বিয়ের ছবি তুলবেন, তারাও অনুমতি ছাড়া ছবি আপলোড করতে পারবেন না। ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের ৭০০ বছরের পুরোনো কেল্লাতে বসছে তারকা জুটির রাজকীয় বিয়ের অনুষ্ঠান। ক্যাটরিনা কাজ থেকে ছুটি নিয়েছেন বিয়ের প্রস্তুতির জন্য। তবে এখন পর্যন্ত এই বিয়ের কথা নিশ্চিত করা হয়নি তারকা জুটির তরফ থেকে। দুই পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে করবেন ক্যাটরিনা-ভিকি। বিয়েতে উপস্থিত থাকবেন বলিউডের নামীদামী তারকারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম