ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ভাড়ার নতুন তালিকা প্রকাশ করল বিআরটিএ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট, ২০২২,  3:56 PM

news image

জ্বালানি তেলের দাম বৃদ্ধির জন্য দেশে বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ করার পর এবার বিভিন্ন রুটের ভাড়ার তালিকা প্রকাশ করলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (০৮ আগস্ট) ভাড়ার নতুন তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে বিআরটিএ। নতুন ভাড়ার তালিকা প্রকাশ নিয়ে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লা যানবাহনে চলাচলকারী ডিজেল চালিত বাস-মিনিবাসের যাত্রীদের প্রতি কিলোমিটারে ভাড়া বৃদ্ধি করে নির্ধারণ করা হয়েছে ২ টাকা ২০ পয়সা। সে অনুযায়ী সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে প্রাপ্ত দূরত্ব এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআইডব্লিউটিসি ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত ব্রিজ টোল/ফেরি ভাড়ার তালিকা অনুসরণ করে যাত্রী প্রতি প্রত্যেক পারাপারে টোল/ফেরি ভাড়া (প্রযোজ্য ক্ষেত্র) নির্ধারণ করে ভাড়ার চার্ট প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত ভাড়ার তালিকা কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো। এছাড়াও বলা হয়েছে, ভাড়ার পরিমাণ কম-বেশির ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণসহ এ দপ্তরে যোগাযোগ করা হলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাস-মিনিবাসের আসন কমিয়ে আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা করলে সেক্ষেত্রে বিআরটএ কর্তৃক আনুপাতিক হারে ভাড়া বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ৫ আগস্ট রাতে দেশে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম বৃদ্ধি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা করা হয়েছে। এর আগে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা। এরপর শনিবার (৬ আগস্ট) রাতে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠক শেষে বাস-মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয়। নতুন ভাড়া অনুযায়ী সিটি সার্ভিসে প্রতি কিলোমিটারে বেড়েছে ৩৫ পয়সা ও দূরপাল্লায় বেড়ে ৪০ পয়সা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম