ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা ঢাকায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

ভাসানচরে রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণ

#

নিজস্ব প্রতিনিধি

১১ এপ্রিল, ২০২২,  11:00 AM

news image

রোহিঙ্গা কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের আশ্রয়ণ কেন্দ্রে এই ঘটনা ঘটে। আজ সোমবার সকালে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার বিকেলে গ্রেপ্তার মনির উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি আশ্রয়ণ কেন্দ্রের ৭৭ নম্বর ক্লাস্টারের বাসিন্দা জমির উদ্দিনের ছেলে মনির উদ্দিন (৩০)। মো. ইমদাদুল হক বলেন,

গত ১ এপ্রিল সন্ধ্যায় একই ক্লাস্টারের মনির উদ্দিন ভুক্তভোগী কিশোরীকে টয়লেটে আটকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরী চিৎকার করলে পালিয়ে যান তিনি। পরে এ ঘটনায় ৭ এপ্রিল ভুক্তোভোগীর পরিবার ভাসানচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তিনি আরও বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নির্যাতিত কিশোরীর ডাক্তারি পরীক্ষার সম্পন্ন হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম