ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এশিয়ান গেমস: ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ফিফার রুলবুকে আটকে গেল আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সির অবসর কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

ভালোবাসা দিবসে পরীমণি

#

বিনোদন প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২৩,  4:23 PM

news image

প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন এ বি এম সুমন ও পরীমণি। তাঁদের নিয়ে নিরেট রোমান্টিক গল্প বানাচ্ছেন মিজানুর রহমান আরিয়ান। আসন্ন ভালোবাসা দিবসের বিশেষ আকর্ষণ হিসেবে সুমন-পরীমণির এ কনটেন্টটির নাম ‘বুকিং’। যা বঙ্গ অ্যাপে মুক্তি পাবে। নির্মাতা জানান, এটি হবে ফিল গুড লাভ স্টোরি। ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘লাভ স্টোরিস’ নামে কয়েকটি গল্পে অ্যান্থলজি ফিল্ম নির্মাণ করছে বঙ্গ। সেগুলোর মধ্যে একটি হচ্ছে ‘বুকিং’। বঙ্গের চিফ কনন্টেন অফিসার মুশফিকুর রহমান বলেন, বছরজুড়ে নানা উৎসবে দর্শকদের জন্য বঙ্গ ব্যতিক্রম সব কন্টেন নিয়ে আসে।

তারই একটি প্রয়াস হচ্ছে লাভ স্টোরিস। আসন্ন ভালোবাসা দিবসে দর্শকদের উপহার দিতে ‘লাভ স্টোরিস’ সিরিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকটি গল্পের মধ্যে অন্যতম হচ্ছে ‘বুকিং’। আমরা বিশ্বাস করি, আমাদের এ কাজটি দর্শকরা পছন্দ করবেন।’  সম্প্রতি নানা হারিয়েছেন ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা পরীমণি। মা-বাবা হারানো পরীকে সর্ব অবস্থায় আগলে রাখতেন নানা শামসুল হক গাজী। সুখে-দুঃখে সবসময় পাশে থাকা একমাত্র অবলম্বন সেই নানাভাইকে হারিয়ে অনেকটাই মুষড়ে পড়েন পরীমণি। তাই বলে জীবনতো আর থেমে থাকবে না। কাজে ফিরেই একটার পর একটা সুখবর দিচ্ছেন। নিজেকে নতুন করে তৈরিও করেছেন। এরই মধ্যে কসমেটিকস রিটেইল চেইন ‘রিমার্ক’-এর শুভেচ্ছাদূত হয়েছেন এ নায়িকা। এ ব্র্যান্ডের হয়ে আগামী ২ বছর বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন পরীমণি।  এ ছাড়াও রেজা ঘটকের ‘ডোডোর গল্প’ করছেন। ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে পরীমণিকে। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজের চিত্রনাট্য লিখেছেন পরিচালক অনম বিশ্বাস। তানিম রহমান অংশুর ‘খেলা হবে’ নামের একটি বিগ বাজেটের সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম