ঢাকা ২০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

ভালুকায় মাটিবোঝাই ট্রাকের চাপায় সিএনজিচালকসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০২২,  2:09 PM

news image

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাটিবোঝাই ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ধলিয়া রাংচাপড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, ভালুকা উপজেলার পরুরা এলাকার আব্দুল মতিন (৫০) ও একই এলাকার হোসেন আলী (৪৫)। তবে আরেকজনের পরিচয় জানা যায়নি। জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে ভালুকা-গফরগাঁও সড়কের ধলিয়া রাংচাপড়া এলাকায় যাত্রী বোঝাই একটি সিএনজি দাঁড়িয়েছিল। এ সময় গফরগাঁও থেকে ভালুকাগামী মাটিবোঝাই ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ২ জন মারা যান। পরে গুরুতর আহত হন আরও ৪ জন। এ সময় তাদের স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়। ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন। পরে বিস্তারিত জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম