ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২৩,  9:51 PM

news image

ছবি : সংগৃহীত


রাজধানীতে ঈদুল আজহার দ্বিতীয় দিন বিকেল ৪টার পর ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে শুক্রবার (৩০ জুন) রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে থাকার খবর পাওয়া গেছে। ঢাকার বাংলামোটর কাঁঠালবাগানে বৃষ্টির পানিতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে ওই এলাকার বাসিন্দাদের। তিন ঘণ্টা তুমুল বৃষ্টিতে এই এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এদিকে, ঈদের দ্বিতীয় দিনও অনেকে পশু কোরবানি করেছেন নগরীতে। এতে জলাবদ্ধ পানিতে আজও কোরবানির পশুর রক্ত মিশে বিভিন্ন এলাকায় ভোগান্তি তৈরি হয়েছে। পানি পারাপারে রিকশা চালকরাও নিচ্ছেন স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি ভাড়া। এক যাত্রী জানান, যে পানি আগে ১০ টাকায় পার হতাম আজ তা ৪০-৫০ টাকা নিচ্ছে। আরেক যাত্রী জানান, পান্থপথ থেকে কাওরান বাজার মোড়ে ১০০ টাকা। না এসে উপায় ছিলো না। জলাবদ্ধতার পানির সঙ্গে কোরবানির পশুর রক্ত মিশে খুব খারাপ অবস্থা। এসব পানি দ্রুত নামানোর অনুরোধ তার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর ২টার দিকে বৃষ্টি শুরু হলেও বিকেল ৪টার পর ১২ থেকে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। আগামীকাল শনিবার পর্যন্ত এ বৃষ্টি চলবে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, উত্তরপূর্ব মধ্য প্রদেশ ও আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে ১৩৮ মিলিমিটার। আর সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে রংপুর ও রাজশাহীতে। শুক্রবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম