ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারী বর্ষণে প্লাবিত মুম্বাই, স্কুল-কলেজ বন্ধ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৪,  4:47 PM

news image

ভারী বৃষ্টিপাতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় মুম্বাইয়ে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ে ভারী বৃষ্টির কারণে অনেক রাস্তা পানিতে তলিয়ে গেছে। অতি বৃষ্টির কারণে বেশ কিছু ফ্লাইটও বাতিল করতে হয়েছে। বৃষ্টির পানি জমে থাকার কারণে রাস্তায় যানবাহন ধীর গতিতে চলাচল করছে। এর ফলে শহরের বিভিন্ন জায়গায় বেশ যানজটের সৃষ্টি হয়েছে। মুম্বাইয়ে বৃহস্পতিবার (২৬ সেপ্টম্বর) স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির আবহাওয়া অফিস মুম্বাই ও তার আশেপাশের এলাকার জন্য একটি সতর্কতা জারি করে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম