ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারত বিশ্বস্ত বন্ধু, চীনও আমাদের অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখছে: পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২৪,  3:07 PM

news image

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। চীনও আমাদের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৃহস্পতিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, তিস্তা ভারত-বাংলাদেশের যৌথ নদী। যদি প্রয়োজন অনুযায়ী ভারত আমাদের সহায়তা করে সেটি ভালো। বাংলাদেশে ভারতের ট্রেন চলাচল তো আগে থেকেই আছে। বাংলাদেশ থেকে ট্রেন শুধু ভারতে যাবে না, নেপাল আর ভুটানেও যাবে। তা নিয়ে আমরা কাজ করছি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ জুলাই চীন সফরে যাবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। এই সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও অটুট হবে। সফরে যেসব বিষয়ে আলোচনা হবে তা নিয়ে আমরা কাজ করছি। সেখানে রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হবে। মন্ত্রী বলেন, তারেক রহমানকে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই, সেটি একটি সমস্যা।  তবে দু’দেশ সম্মত হলে তাকে ফিরিয়ে আনা সম্ভব। এ নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে কিন্তু তাদের দলেই গণতন্ত্র নেই। বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করেছে শেখ হাসিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম