ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ভারত বিশ্বকাপ: বাংলাদেশকে সেমিতে দেখছেন ম্যাককালাম

#

স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট, ২০২৩,  10:56 AM

news image

স্বাগতিক দেশ এবং শক্তির বিচারে স্বাভাবিকভাবেই এবারের বিশ্বকাপে ফেভারিট ভারত। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে আইসিসি ট্রফি খরা কাটাতে চাইবে রোহিত শর্মার দল। সে সাথে ইনজুরি কাটিয়ে আসা জাসপ্রীত বুমরাহ হুমকি হতে পারে যে কোনো প্রতিপক্ষের। ভারত বিশ্বকাপ ঘিরে বড় পরিকল্পনা করছে বাংলাদেশও। অন্তত সেমি ফাইনালে খেলার ইচ্ছার কথা একাধিক বাংলাদেশি ক্রিকেটারের মুখে শোনা গেছে। তাছাড়া ক্রিকেট বিশ্লেষকরাও বাংলাদেশের সম্ভাবনা দেখছেন। এই যেমন ব্রেন্ডন ম্যাককালামের চোখেও বাংলাদেশ সেমিতে খেলার যোগ্যতা রাখে। টাইমস অব ইণ্ডিয়াকে ম্যাককালাম বলেন, 'আমার মনে হয় ভারত খুব শক্তিশালী দল। সেই জায়গা থেকে বুমরাহর প্রত্যাবর্তন অনেকটাই ভালো খবর ভারতের জন্য। বুমরাহ অনেক অভিজ্ঞ বোলার। ও জানে কঠিন পরিস্থিতিতে কেমন ভাবে বল করতে হয়। স্বাভাবিকভাবেই ভারতীয় দলে ওর ফিরে আসা দল হিসেবে ভারতকে অনেক শক্তিশালী করে তুলবে। আইপিএলের সাহায্যে ভারত অনেক নতুন প্রতিভা পেয়েছে। আশা করি টুর্নামেন্টের শেষ পর্যন্ত ভারত নিজেদের টিকিয়ে রাখতে পারবে।' তিনি বলেন, 'এই বিশ্বকাপের শেষ চারটি দল বাছাই করা খুব কঠিন। সেই দিক থেকে ভারত প্রথমে থাকবে এরপর অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ডেরও ভালো সুযোগ আছে। অন্যদিকে বাংলাদেশও এর থেকে পিছিয়ে নেই। এই বিশ্বকাপ সবার কাছে উন্মুক্ত। যে দলগুলো ভালো করে টুর্নামেন্ট শুরু করবে তারাই শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম