ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু, কমেছে দাম

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২২,  4:33 PM

news image

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর ফলে পাইকারি ও খুচরা বাজারে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। বুধবার (৬ জুলাই) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। এর আগে মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি দিয়ে প্রবেশ করে। হিলি কাস্টমসের তথ্যমতে, গতকাল মঙ্গলবার ভারতীয় ১২ ট্রাকে ২৯৯ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

দেশি পেঁয়াজ একদিনের ব্যবধানে কেজি প্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকা দরে। স্থানীয় ব্যবসায়ী কামাল হোসেন জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে কমেছে দাম। পেঁয়াজের দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় আমদানির অনুমতিপত্র (আইপি) না দেওয়ায় গত ৫ মে থেকে দেশের সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। হঠাৎ দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। কোরবানির ঈদে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে পত্র দিয়েছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম