ঢাকা ২৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচির প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার’ সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, সতর্কতার পরামর্শ পাউবোর সিএনজি পাম্পগুলোতে গ্যাসের জন্য হাহাকার শাড়ি কিনে না দেওয়ায় প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে পিটিয়ে হত্যা মোবাইলে, ওয়েবসাইটে তথ্য দিয়ে টাকা খোয়াচ্ছে মানুষ দিল্লির বিক্ষোভ তুঙ্গে, দ্রুত বিচার আদালতের ঘোষণা মোদির জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে

ভারত থেকে এল ৫৩ হাজার ব্যাগ স্যালাইন

#

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৩,  1:14 PM

news image

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুই চালানে ৫৩ হাজার ২৫০ ব্যাগ স্যালাইন দেশে এসেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল জলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে আসা স্যালাইনের চালানটি বন্দরে পৌঁছালে দ্রুতই আনুষ্ঠানিকতা শেষে রাতেই ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। বুধবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে একটি ট্রাকে ২৭ হাজার ৭৮০ ব্যাগ স্যালাইন দেশে এসেছে। এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন দেশে আসে। এ নিয়ে দুই চালানে ৫৩ হাজার ২৫০ ব্যাগ স্যালাইন আমদানি করা হলো। গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্যালাইন আমদানি করা হবে। অনেকেই বলছেন, বাজারে স্যালাইনের কিছুটা ঘাটতি রয়েছে। এ জন্য ভারত থেকে ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই ৩ লাখ ৫০ হাজার ব্যাগ স্যালাইন দেশে আসবে। স্যালাইন আমদানিকারক প্রতিষ্ঠান ‘মেসার্স জাস করপোরেশন’র প্রতিনিধি মোহম্মদ কাজল জানান, সংকট মোকাবিলায় আমদানি করা স্যালাইন বড় ভূমিকা রাখবে ও কম মূল্যে তা কিনতে পারবেন রোগীরা। শুল্কায়নসহ প্রতি ব্যাগের আমদানি মূল্য পড়ছে ৮০ টাকা। এরপর পরিবহনসহ অন্যান্য খরচ যুক্ত হবে। উল্লেখ্য, ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় দেশে স্যালাইনের সঙ্কট দেখা দেয়। বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার স্যালাইন আমদানির সিদ্ধান্ত নেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম