ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ

ভারত থেকে আগামী বছর পাইপলাইনে জ্বালানি তেল আমদানি

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২২,  1:55 PM

news image

আগামী ২০২৩ সাল থেকে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তেল আমদানি করতে চায় বাংলাদেশ। আশা করছি আগামী বছর তা শুরু করা যাবে। আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর ৩২ সদস্যের বিধায়কের অংশ হিসেবে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্পিকার বিশ্বজিৎ দাইমারি। রোববার (২০ নভেম্বর) সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ১৩০ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল) প্রকল্পের লক্ষ্য ভারত থেকে বাংলাদেশে তেল পণ্য রপ্তানি করা। করোনাকালে বন্ধ হয়ে যাওয়ায় দুদেশের সীমান্ত লাইনের বিভিন্ন অংশে বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্ডার হাটগুলো আবার চালু হবে বলেও জানান সরকারপ্রধান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম