ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারতে ১১ বাংলাদেশির কারাদণ্ড

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ফেব্রুয়ারি, ২০২৪,  4:51 PM

news image

ভারতে দুই নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরই মধ্যে তাদেরকে আদালতে হাজির করলে ১৪ দিনের কারাদণ্ড দেন বিচারক। শনিবার (৩ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বাগদা থানার তিনটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, শুক্রবার তিন বাংলাদেশিসহ দুই ভারতীয় দালালকে গ্রেপ্তার করে বনগাঁর আদালতে পাঠিয়ে দেয় পুলিশ। তারপর শনিবার আবার বাগদার বিভিন্ন এলাকা থেকে আরও ১১জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। কারাদণ্ড প্রাপ্তরা হচ্ছেন- হৃদয় চৈতন্য, আবির চন্দ্র মৃধা, লিপি রানী মৃধা, পপি আখতার, আব্দুর রহিম, শ্যামল সরকার, মোয়াজেম শেখ, মোহাম্মদ ইউসুফ, সঞ্জিত বিশ্বাস, বাপ্পা সেন ও নীরব বিশ্বাস। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জানিয়েছে, ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে কাঁটাতার পার হওয়ার অভিযোগে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে হাজির করলে ১৪ দিনের জেল দিয়েছেন বিচারক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম