ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ড, ৫ জনের প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৩,  12:51 PM

news image

ভারতের একটি বেসরকারি হাসপাতালে আগুনের ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন চিকিৎসক রয়েছেন। শুক্রবার দেশটির রাঁচি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাংক মোড় এলাকায় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটে। তবে এখন পর্যন্ত চলছে উদ্ধার কাজ। স্থানীয় সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন হাসপাতালের মালিক তথা চিকিৎসক বিকাশ হাজরা, তাঁর স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং পরিচারিকা তারা দেবী। এ ছাড়া সোহান খানারি নামে আরও এক জনের দেহ চিহ্নিত হয়েছে। বাকি এক জনের পরিচয় এখনও জানা যায়নি। সব মিলিয়ে চিকিৎসক দম্পতি-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। একটি পোষ্য কুকুরও পুড়ে মারা গিয়েছে।  পুলিশের প্রাথমিক অনুমান, আগুনের ঘটনার পর শ্বাসকষ্টজনিত কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে আনন্দবাজার পত্রিকা জানায়, বাড়ির একটি অংশে হাসপাতাল করেছিলেন চিকিৎসক দম্পতি। শুক্রবার রাতে হঠাৎ ওই হাসপাতালে আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ঝাড়খণ্ড পুলিশ এবং দমকলবাহিনী। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধানবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেমকুমার তিওয়ারি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, মনে করা হচ্ছে স্টোর রুমে লাগা আগুন ছড়িয়ে পড়ায় এই কাণ্ড। এ ঘটনায় এক জনের অসুস্থ হওয়ার খবর পেয়েছি। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সেটা জানতে তদন্ত চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম