ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
এবার ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা ভেনেজুয়েলার পাশে নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দীপু মনি

ভারতে স্কুটার শো-রুম থেকে রেস্তোরাঁয় আগুন, নিহত ৮

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২২,  10:17 AM

news image

ছবি : সংগৃহীত 

ভারতের তেলেঙ্গানা রাজ্যে বৈদ্যুতিক স্কুটার শো-রুমে আগুন লেগে আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজ্যটির রাজধানী হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বহুতল ভবনের নিচতলায় বৈদ্যুতিক স্কুটারের শো-রুমে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা লজে (আবাসিক হোটেলের মধ্যে) ছড়িয়ে পড়ে। এতে আটজন নিহত হয়। প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসকষ্টে তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় লজটিতে প্রায় ২৫ জন অতিথি ও কর্মচারী ছিলেন।

দমকল কর্মীরা ক্রেন-মই ব্যবহার করে লজের বাসিন্দাদের উদ্ধার করেছে। তাদের উদ্ধার অভিযানে সাহায্য করেছে কিছু স্থানীয় বাসিন্দাও। হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলি বলেন, আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা লজ থেকে লোকেদের উদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে কিছু লোক মারা গেছে। আমরা ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখছি। টুইট বার্তায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের জন্য দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম