ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয় বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বেতন কমল ৫ জনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত শরিফুল

ভারতে সীমান্ত সম্মেলন নিয়ে যা জানাল বিজিবি

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৪,  12:27 PM

news image

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ‘সীমান্ত সম্মেলন’ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে এক পোস্টের মাধ্যমে বিজিবির ভেরিফায়েড ফেসবুকে পেজে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, চলতি বছর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক সীমান্ত সম্মেলন হচ্ছে না, যা বিজিবির নজরে এসেছে। এমন সংবাদটি অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এর পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, গত নভেম্বর মাসে ভারতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উভয় দেশের সম্মিলিত সিদ্ধান্ত ও সমন্বয়ের মাধ্যমে সম্মেলনটি ৩ মাস পিছিয়ে আগামী ফেব্রুয়ারিতে পুনর্নির্ধারণ করা হয়েছে। সবশেষে বলা হয়, এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সম্মেলনের গুরুত্ব সম্পর্কে অবগত রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম