ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারতে শনাক্ত হলো মাঙ্কিপক্স

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৪,  4:54 PM

news image

এমপক্সের উপসর্গ থাকা এক যুবককে চিহ্নিত করা হয়েছিল ভারতে। নমুনা পরীক্ষার পর, ওই যুবক এমপক্সে আক্রান্ত বলে নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তি পশ্চিম আফ্রিকা থেকে ভারতে এসেছেন। এনডিটিভি জানিয়েছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওই যুবক এমপক্সের পশ্চিম আফ্রিকার প্রজাতির দ্বারা সংক্রামিত হয়েছেন। তিনি এখন সুস্থ রয়েছেন। তার অন্য কোনো শারীরিক সমস্যা নেই। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার একটি নির্দেশিকা দিয়ে রাজ্যগুলোকে এমপক্স ভাইরাস নিয়ে সতর্ক করেছে। নির্দেশিকায় পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে। কেউ সংক্রমিত হলে বা সংক্রমিত হয়েছে বলে সন্দেহ হলে তাকে আইসোলেশনে রাখার ব্যবস্থাও করতে বলা হয়েছে। সে জন্য হাসপাতালে বিশেষ ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে নির্দেশিকায়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্সের যে প্রজাতি নিয়ে জরুরি অবস্থা জারি করেছে, তাতে আক্রান্ত হননি ওই যুবক। নির্দেশিকায় এ বিষয়ে আতঙ্কিত হতেও বারণ করা হয়েছে। সম্প্রতি এমপক্সের ‘ক্লেড-১’ প্রজাতি নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই যুবক এমপক্স ভাইরাসের ‘ক্লেড-২’ প্রজাতিতে আক্রান্ত হয়েছেন। এই প্রজাতিতে আক্রান্তের খোঁজ এর আগেও মিলেছে ভারতে। ২০২২ সালের জুলাই থেকে ভারতে এই ‘ক্লেড-২’ প্রজাতিতে আক্রান্ত ৩০ জনের সন্ধান মিলেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম