ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

ভারতে মন্দিরে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে ১০ পুণ্যার্থীর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ আগস্ট, ২০২২,  10:53 AM

news image

ভারতের জল্পেশে মন্দিরে যাওয়ার পথে গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে কোচবিহারের চ্যাংড়াবান্ধার ধরলা নদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে থাকা জেনারেটর থেকে শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।  মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের একটি পুণ্যার্থীদল পিকআপে করে জলপাইগুড়ির জল্পেশের শিব মন্দিরে যাচ্ছিলেন। গাড়িতে ডিজেও চলছিল। গাড়িটি চ্যাংড়াবান্ধার ধরলা নদীর সেতু পার হওয়ার পর এই ঘটনা ঘটে। তাদের চ্যাংড়াবান্ধা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ১০ জনকে মৃত ঘোষণা করেন।গাড়ির জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম