ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারতে ভয়াবহ রেল দুর্ঘটনা: ১৮ বগি লাইনচ্যুত, নিহত ২

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই, ২০২৪,  5:05 PM

news image

ভারতের ঝাড়খণ্ডে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী একটি ট্রেন। দুর্ঘটনায় ট্রেনটির ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত দুর্ঘটনায় দুইজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সেইসঙ্গে আহত হয়েছেন আরও ২০ জন। মঙ্গলবার (৩০ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস ট্রেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, যে জায়গায় মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, তার কাছেই একটি মালগাড়িও লাইনচ্যুত অবস্থায় পড়ে আছে। তবে এই দুটি দুর্ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা এখনও জানা যায়নি। কেন দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে রেল কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। সেইসঙ্গে ভারতের দক্ষিণ পূর্ব রেলের একাধিক স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। খবরে বলা হয়েছে, লাইনচ্যুত হওয়া ১৮টি বগির মধ্যে ১৬টিই যাত্রীবাহী। বাকি দু’টির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের এবং অন্যটি প্যান্ট্রি কার। আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুরে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম