ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ভারতে ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মার্চ, ২০২৬,  10:57 AM

news image

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বসবাসরত মীর জাফরের পরিবারের বহু সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্যটিতে। জানা গেছে, এসআইআর প্রক্রিয়ায় নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। ফলে তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নবাব পরিবারের সদস্যরা জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির নোটিশ পেয়ে তারা প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছিলেন। কিন্তু শুনানির পরও অধিকাংশের নামই স্থায়ীভাবে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। ঐতিহাসিক দলিল অনুযায়ী, ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর ব্রিটিশদের সহায়তায় বাংলারনবাব হন মীর জাফর। বর্তমানে তাঁর ১৫তম বংশধর রেজা আলি মির্জাসহ অন্যরা মুর্শিদাবাদের কিল্লা নিজামত এলাকায় বসবাস করেন। তাদের অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম