ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে ভারি বর্ষণে ১৭ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর, ২০২১,  6:13 PM

news image

ভারতের অন্ধ্র প্রদেশে ভারি বর্ষণে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। ভারতের গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। খবরে বলা হয়, মন্দিরের শহর তিরুপতিতে বন্যার কারণে বহু পুণ্যার্থী আটকে পড়েছেন। তিরুমালা পাহাড়ে মন্দিরের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। স্বর্ণমুখী নদীর পানি বেড়ে গেছে। জাতীয় ও রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দল মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং উদ্ধার অভিযান পরিচালনার জন্য। বন্যার কারণে সড়ক ও রেলপথের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রায়ালাসিমা অঞ্চলের চিতোর, কাদাপা, কুরনুল এবং অনন্তপুর জেলা। বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত বৃষ্টি থামছে না। চেয়ুরু নদীতে পানি উপচে পড়ছে। এদিকে ভারি বৃষ্টি ও বন্যার কারণে কাদাপা বিমানবন্দর ২৫ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম