ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ভারতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৭

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জানুয়ারি, ২০২২,  10:59 AM

news image

ছবি : সংগৃহীত 

ভারতের ঝাড়খণ্ডের পাকুর জেলায় একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছে। বুধবার যাত্রীবাহী একটি বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের সংঘর্ষ হয়। রাজ্যের গোভিন্দপুর-সাহিবগঞ্জ হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে। সাহিবগঞ্জের বারহারওয়া থেকে দেওঘর জেলার জাসিদিহ এলাকায় যাচ্ছিল ওই যাত্রীবাহী বাসটি।

দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর বাসটিতে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে হয়তো ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি এক লাখ রুপি সহায়তা ঘোষণা করেছে জেলা প্রশাসক। স্থানীয় এক কর্মকর্তা পিটিআইকে বলেন, এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই দুর্ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় নিহতদের পরিবার প্রতি ২ লাখ রুপি এবং আহতদের পরিবার প্রতি ৫০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি হতাহতের পরিবারের প্রতি শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করেছেন। এই ঘটনায় প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দও গভীর শোক প্রকাশ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম