ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ভারতে বাস খাদে পড়ে নিহত ২৫

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুন, ২০২২,  5:41 PM

news image

ভারতে বাস উল্টে ২৫ তীর্থযাত্রী নিহত ভারতে বাস উল্টে ২৫ তীর্থযাত্রী নিহত হয়েছেন ভারতের উত্তরাখণ্ডে বাস উল্টে গিয়ে ২৫ তীর্থযাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। রোববার (৫ জুন) উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনাত্রীর দিকে যাচ্ছিল বাসটি। এতে অন্তত ২৮ জন তীর্থযাত্রী ছিলেন।

বাসটি উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘাটে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এসব তথ্য জানিয়ে ডিজিপি অশোক কুমার বলেন, আশঙ্কাজনক অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় জানারও চেষ্টা চলছে। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এক টুইট বার্তায় মোদি বলেন, যারা স্বজন হারিয়েছেন তাদের  প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। -সূত্র: এনডিটিভি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম