ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ভারতে ফাইভ জি চালু

#

০১ অক্টোবর, ২০২২,  9:20 PM

news image

ভারতে ফাইভ-জি মোবাইল সেবা চালু করা হয়েছে। স্থানীয় সময় শনিবার এই মোবাইল প্রযুক্তি উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনডিটিভি জানিয়েছে, প্রাথমিকভাবে ভারতের আটটি শহরে চালু হবে ফাইভ-জি পরিষেবা। আগামী দুই বছরের মধ্যে সারা ভারতে ফাইভ-জি চালু হবে বলে জানানো হয়েছে। ভারতের টেলিকম বিভাগ (ডিওটি) জানিয়েছে, প্রথম ধাপে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই-সহ কয়েকটি শহরে মিলবে ফাইভ জি পরিষেবা।

নয়াদিল্লির প্রগতি ময়দানে আজ ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আয়োজিত হচ্ছে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। সেখান থেকেই ভারতের ফাইভ-জি প্রযুক্তির উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। ফাইভ জি স্পেকট্রামের সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিল্যায়্যান্স জিয়ো। তারা ফিফথ জেনারেশন বা ফাইভ-জি স্পেকট্রামের ৮৮ হাজার ৭৮ কোটি রুপির বরাদ্দ পেয়েছে। মোট ১০টি ব্র্যান্ডের ৭২ হাজার ৯৮ মেগাহার্টজের স্পেকট্রাম নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে ৭১ শতাংশ বিক্রি হয়েছে প্রায় দেড় লাখ কোটি রুপিতে। সংশ্লিষ্টরা বলছেন, ভারতের এক তৃতীয়াংশের বেশি মোবাইলে ২০৩০ সালের মধ্যে ফাইভ-জি পরিষেবা চালু হয়ে যাবে। সূত্র: এনডিটিভি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম