ঢাকা ২২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে সাজ সজ রব আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ ট্রাইব্যুনালের রায়ে: প্রসিকিউটর তামিম মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ, কী আলোচনা হলো মিডল্যান্ড ব্যাংক সাংফোরের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, বাংলাদেশে এটির প্রথম অর্ডার চিহ্নিত করছে লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

ভারতে পাঁচ বছর দুই মাস কারাভোগ শেষে ফিরলেন ৩ বাংলাদেশি

#

নিজস্ব প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২৬,  2:25 PM

news image

ভারতে দীর্ঘ পাঁচ বছর দুই মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন জামালপুরের মেহেদী হাসান, মমিন মিয়া ও শাওন হাসান নামে তিন যুবক। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৭ নভেম্বর) যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে পৌঁছেছেন তারা।


ওই তিন যুবকের পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের সুখের আশায় জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যেতে ২০২১ সালে দেশ ছাড়েন জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল পক্ষীমারী গ্রামের সোনা মন্ডলের ছেলে মেহেদী হাসান (২০), জয়নাল মিয়ার ছেলে মমিন মিয়া (১৯) ও রেজাউল করিমের ছেলে শাওন হাসান (১৮)। কিন্তু দালালের প্রতারণার কারণে দক্ষিণ আফ্রিকাতে পৌঁছার আগেই ১০ আগস্ট দিল্লি বিমানবন্দরে আটক হন তারা।


 আটকের পর তাদের নামে মামলা করা হয়। ওই মামলায় ২০২১ সালের অক্টোবর মাসে ৮ বছরের জেল হয় ওই তিন যুবকের। পরে তাদের ভারতের উত্তর প্রদেশের লখনৌ কারাগারে পাঠানো হয়। 


ভারতের জেলে থাকার খবরটি জানাজানি হলে ওই তিন যুবকের পরিবার তাদের মুক্তির জন্য আইনি লড়াই চালাতে থাকেন। আইনি প্রক্রিয়া শেষে দীর্ঘ ৫ বছর ২ মাস কারাভোগের পর গত ১৩ নভেম্বর লখনৌ কারাগার থেকে মুক্তি পান শাওন হাসান , মমিন মিয়া ও মেহেদী হাসান। কারাগার থেকে মুক্তিলাভের পর মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে তারা দেশে পৌঁছান।



ভুক্তভোগী শাওনের বাবা রেজাউল করিম বলেন, দীর্ঘ কারাভোগের পর আমার ছেলেসহ ৩ জন আজ দেশে ফিরেছেন। ইতোমধ্যে তারা বেনাপোল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাদের ফেরার খবরে অপেক্ষার প্রহর গুণছেন পরিবারসহ তাদের স্বজনরা। সেই সাথে তিন পরিবারেই চলছে খুশির আমেজ।



বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম