ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের প্রথম 'ক্যাশলেস কারাগার' চালু মুন্সিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার তিউনিশিয়ার জালে জাপানের এক হালি কুষ্টিয়ায় ট্রাক উল্টে নিহত ২ সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭ লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩ জন দেশের চার জেলায় বন্যার আভাস

ভারতে দুই বছরে অর্থনৈতিক সমস্যায় আত্মহত্যা করেছেন ২৫ হাজার মানুষ

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২২,  10:33 AM

news image

ভারতে অর্থনৈতিক সমস্যার কারণে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে আত্মহত্যা করেছেন ২৫,২৫১ জন। বুধবার সংসদে বেকারত্ব সংক্রান্ত আলোচনার ভাষণে এমনই জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।  আত্মহত্যাকারীদের মধ্যে ৯,১৪০ জন বেকারত্ব এবং ১৬, ০৯১ জন দেউলিয়া কিংবা ঋণে জর্জরিত হয়ে আত্মঘাতী হয়েছেন বলে দাবি কেন্দ্রীয় সরকারের। আত্মহত্যা সংক্রান্ত এই তথ্য তুলে ধরেছে ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)।

এনসিআরবির তথ্য বলছে, করোনার মহামারির প্রথম স্ফীতিতে অর্থাৎ ২০২০ সালে বেকারত্বের কারণে আত্মহত্যার সংখ্যা বেড়েছে অনেকটাই। ২০১৮ ও ২০১৯ সালে বেকারত্বের কারণে আত্মঘাতী হন যথাক্রমে ২,৭৪১ ও ২,৮৫১ জন। ২০২০ সালে এই সংখ্যা বেড়ে হয় ৩,৫৪৮। ২০২০ সালে দেউলিয়া হয়ে যাওয়ার কারণে আত্মহত্যা করেন ৫,২১৩ জন।-সূত্র: আনন্দবাজার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম