ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১১

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ নভেম্বর, ২০২৫,  11:00 AM

news image

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুর জেলার লালখাদান এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিলাসপুর–কাটনি রুটে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনার পরপরই ৪ জন নিহত হওয়ার খবর জানানো হয়েছিল। যা পরে বাড়তে থাকে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে যাত্রীবাহী ট্রেনের সামনের বগিটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, ইঞ্জিন ও সামনের বগিগুলো একেবারে চূর্ণবিচূর্ণ অবস্থায় পড়ে আছে। ঘটনার পরপরই রেলওয়ে কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও এনডিআরএফের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের মধ্যে অনেককে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, আর গুরুতর আহতদের কাছের হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকর্মীরা একটি শিশুকেও নিরাপদে উদ্ধার করেছেন। দুর্ঘটনায় ওভারহেড বিদ্যুৎ লাইন ও সিগন্যালিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বেশ কয়েকটি এক্সপ্রেস ও লোকাল ট্রেন বাতিল বা বিকল্প পথে চালানো হচ্ছে এবং যাত্রীদের জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সিগন্যাল বিভ্রাট বা মানবিক ত্রুটির কারণে ঘটতে পারে। রাতভর প্রযুক্তিগত দলগুলো ট্র্যাক পরিষ্কার ও বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে, যাতে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়। সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম