ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

ভারতে দাম কমেছে পেট্রল-ডিজেলের

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ মে, ২০২২,  2:03 PM

news image

ভারতে সব ধরনের জ্বালানির মূল্য কমেছে। পেট্রল-ডিজেলে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শনিবার জ্বালানিতে এক ধাক্কায় অনেকটা শুল্ক কমিয়েছে কেন্দ্রীয় সরকার। গ্যাসের মূল্য হ্রাসের ঘোষণাও এসেছে। সরকারি সিদ্ধান্ত অনুসারে, আমদানি করা তেলের ওপর থেকে আবগারি শুল্ক কমানো হয়েছে। ভর্তুকি দেওয়া হবে গ্যাসেও। পেট্রলে ৮ রুপি ও ডিজেলে ৭ রুপি শুল্ক কমানো হয়েছে। যার ফলে পেট্রলে লিটারপ্রতি দাম কমবে সাড়ে ৯ রুপি। আর ডিজেলে দাম কমবে লিটারপ্রতি ৭ রুপি করে। ফলে, আজ থেকে দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম পড়বে ১০৫ দশমিক ৪১ রুপির পরিবর্তে ৯৫ দশমিক ৯১ রুপি।

ডিজেলের দাম পড়বে ৯৬ দশমিক ৬৭ রুপির পরিবর্তে ৮৯ দশমিক ৬৭ রুপি।  অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার আওতায় থাকা রান্নার গ্যাসে এবার থেকে সিলিন্ডারপ্রতি ভর্তুকি মিলবে ২০০ রুপি করে। এর পাশাপাশি রাসায়নিক সারেও বিপুল ভর্তুকি ঘোষণা করা হয়েছে। ছাড় দেওয়া হয়েছে একাধিক পণ্যের আমদানি শুল্কেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, এ সিদ্ধান্তের ফলে মানুষের জীবনযাত্রা সহজ হবে এবং মাসিক বাজেটের উপর চাপ কমবে। নির্মলার ঘোষণার পরই মোদির টুইট, আমাদের কাছে সবসময় সবার আগে মানুষ। আজকের সিদ্ধান্ত, বিশেষ করে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত বহু ক্ষেত্রকে প্রভাবিত করবে। আমাদের নাগরিকদের জীবনযাত্রা আরও সহজ করবে। রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, উজ্জ্বলা যোজনা কোটি কোটি ভারতবাসীকে সাহায্য করছে। বিশেষ করে নারীদের। আজকের সিদ্ধান্ত নাগরিকদের মাসিক খরচ অনেকটা কমবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম