ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

#

স্পোর্টস ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৪,  3:14 PM

news image

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১৫ সেপ্টেম্বর দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে ছিলেন না টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। আগেই জানা গিয়েছিল ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে যাবেন তিনি। তবে গত দুই দিন শান্ত-লিটনরা অনুশীলন করলেও দেখা যায়নি সাকিবকে। এরপরই প্রশ্ন ওঠে কবে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।তবে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ভারত থেকে দলের সঙ্গে থাকা টিম ম্যানেজার নাফিস ইকবাল। পাকিস্তান সিরিজ শেষে শান্ত-লিটনরা দেশে ফিরলেও ফেরা হয়নি কেবল সাকিব আল হাসানের। শেখ হাসিনা সরকারের পতন, হত্যার অভিযোগ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ক্রিকেটারের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই ভারত সিরিজের প্রস্তুতি নিতে সাকিব পাকিস্তানকে থেকে সরাসরি উড়াল দিয়েছিলেন ইংল্যান্ডে। ভারতের বিপক্ষে লাল বলের সিরিজের জন্য নিজেকে প্রস্তুতি করতে দীর্ঘ ১৩ বছর পর নাম লিখিয়েছিলেন কাউন্টি ক্রিকেটে। এই টুর্নামেন্টে সারের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন সাকিব। সারের হয়ে প্রথম ম্যাচে ৯ উইকেট শিকার করে ভারতের বিপক্ষে ভালো কিছু করার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন সাকিব। এখন ভারতের সঙ্গে ২২ গজে কেমন পারফরম্যান্স করে সেটাই দেখা বিষয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম